বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :

পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রধান উপদেষ্টার

পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সভায় মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।

স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণি এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রমুখ এই বিশেষ সভায় বক্তব্য রাখেন।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি ফারজানা ইসলাম বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট