সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল
রেল লাইনের ওপরে মাথা দিয়ে শুয়েছিল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রিতু খাতুন (১৪) নামে এক কিশোরী মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) সকালে উপজেলার চারঘাটিনা রেলগেটের কাছে এই দুর্ঘটনা ঘটে।

রিতু খাতুন একই উপজেলার কালিগঞ্জ গ্রামের মৃত জালাল উদ্দিনের মেয়ে। বাবা-মা মারা যাওয়ায় তিনি তার ভাই ও ভগ্নিপতির সাথে থাকতেন। সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, মেয়েটি কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিল। আজ সে নিজেই রেললাইনের উপর মাথা রেখে ঘুমাচ্ছিল। এই অবস্থায় উল্লাপাড়াগামী একটি মালবাহী ট্রেন পাশ দিয়ে যাওয়ার সময় মেয়ের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে মৃতদেহ উদ্ধার করে শনাক্ত করা হয়। ঘটনায় কোনও অভিযোগ না দেওয়ায় মৃতদেহটি মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট