বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে সেনাপ্রধান দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। তারা দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। আলোচনাকালে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফর সম্পর্কে অবহিত করেন। সেনাপ্রধান আশা প্রকাশ করেন যে এই সফর দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সদ্য সমাপ্ত বিবিধবঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ-সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন, সুপারিশ এবং বিবিধ কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান।

এছাড়াও, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ছাত্র এবং ব্যক্তিদের চিকিৎসায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন। তিনি সেনাবাহিনীর ভবিষ্যতের কার্যক্রমে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন যে সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য পেশাদারিত্ব এবং নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট