সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :

এনআরবিসি ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বোর্ডসভা
এনআরবিসি ব্যাংকের বোর্ডসভা

এনআরবিসি ব্যাংক পিএলসি-র নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

নবনিযুক্ত স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক মো. আবুল বাশার, মো. আনোয়ার হোসেন, মো. নুরুল হক, ব্যারিস্টার মো. শফিকুর রহমান, অধ্যাপক ড. সৈয়দ আবুল কালাম আজাদ এবং মুহাম্মদ এমদাদ উল্লাহ, এফসিএ।

এছাড়াও, ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান দায়িত্ব) মো. রবিউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ ও হারুনুর রশীদ এবং কোম্পানি সচিব মো. আহসান হাবিব উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সুশাসন নিশ্চিত করে টেকসই ব্যবসায়িক উন্নয়নের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যাংকের সার্বিক অগ্রগতির জন্য সম্মানিত গ্রাহক, স্টেকহোল্ডার, বাংলাদেশ ব্যাংক সহ নিয়ন্ত্রক সংস্থা, উদ্যোক্তা এবং শেয়ারহোল্ডার এবং ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট