সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :

ইসলামের পবিত্রতম নগরী মক্কায় রেকর্ড বৃষ্টিপাত

২৪ ঘণ্টায় মক্কায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়
২৪ ঘণ্টায় মক্কায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির পরিবেশ, পানি ও কৃষি বিষয়ক মন্ত্রণালয়

ইসলামের পবিত্রতম নগরী মক্কায় ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত শুক্রবার মক্কায় ২৪ ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

সৌদি আবহাওয়াবিদরা জানিয়েছেন যে, মরুভূমির শহর মক্কায় এর আগে কখনো একদিনে এত বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে, সৌদি আরবের ১৩টি প্রদেশ ও অঞ্চলের মধ্যে ১০টিতে শুক্রবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। এই প্রদেশ ও অঞ্চলগুলো হলো রিয়াদ, মক্কা-তায়েফ, কাসিম, পূর্ব প্রদেশ, আসির, হাইল, জাজান, নাজরান, আল বাহা এবং আল জাওফ।

শুক্রবার মক্কা-তায়েফের আল হাদা পার্ক এলাকায় ৪২.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এরপর আল জুমুক এবং আল শাফা। এই দুটি শহরে বৃষ্টিপাত হয়েছে যথাক্রমে ৪০.৪ মিলিমিটার এবং ২৭.৩ মিলিমিটার। সৌদি উপকূলীয় শহর জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

তবে রাজধানী রিয়াদে তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার রিয়াদে সর্বোচ্চ বৃষ্টিপাতের হার ছিল ৪ মিলিমিটার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট