অস্ট্রেলিয়ার মেলবোর্নে পারফর্ম করতে গিয়েছিলেন নেহা কক্কর। তবে, শিল্পী নির্ধারিত সময়ের তিন ঘন্টা দেরিতে অনুষ্ঠানে পৌঁছেছিলেন। নেহা যখন মঞ্চে যান, তখন তিনি দেখতে পান যে দর্শক এবং শ্রোতারা দাঁড়িয়ে আছেন এবং তার জন্য অপেক্ষা করছেন। আর তাই নেহা কক্কর মঞ্চে উঠে তাদের কাছে ক্ষমা চাইতে গিয়ে কেঁদে ফেলেন। হিন্দুস্তান টাইমস তাই জানিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে, নেহার কান্না দেখে ভিড়ের অনেকেই তাকে ট্রোল করতে শুরু করেন। তারপর গায়িকা অপমানিত বোধ করে অঝোরে কাঁদতে শুরু করেন।
নেহাকে বলতে শোনা যায়,‘আপনারা সত্যিই ভালো। অনেক ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমার খুব খারাপ লাগছে, আমি জীবনে কখনো কাউকে এত অপেক্ষা করাইনি। আপনারা এতক্ষণ অপেক্ষা করছেন। আমি খুবই দুঃখিত।
এটা সত্যিই অনেক বড় ব্যাপার। এই সন্ধ্যাটা আমি সবসময় মনে রাখব। আজ আপনারা সবাই আমার জন্য অনেক মূল্যবান সময় বের করে নিয়েছো। আমি নিশ্চিত করব যেন আপনারা সবাই এই অনুষ্ঠানটি উপভোগ করো।’

এদিকে, নেহা যখন কাঁদতে শুরু করে, তখন অনেক দর্শক তাকে সমর্থন করতে শুরু করে, হাততালি দিতে থাকে। একই সাথে, কিছু লোক সেই সময় তাদের রাগ প্রকাশ করে। ভিডিওতে কিছু লোককে চিৎকার করতে শোনা যায়। একজন বলেন, ‘এটা ভারত নয়, এটা অস্ট্রেলিয়া। হোটেলে ফিরে যাও এবং বিশ্রাম নাও।’ এই কথা শুনে নেহা জোরে কাঁদতে শুরু করে। তারপর কিছু দর্শক চিৎকার করে বলে, ‘খুব ভালো অভিনয়। নাটক কম করো, এটা “ইন্ডিয়ান আইডল” নয়।’