সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তামিম ইকবাল

এভারকেয়ার থেকে তামিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে
এভারকেয়ার থেকে তামিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে

তামিমের বাড়ি ফিরে আসার খবর গণমাধ্যমকে জানিয়েছেন তার ভাই, প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল। তিনি জানিয়েছেন, আজ বিকেলে এভারকেয়ার থেকে তামিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

গত সোমবার বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় হৃদরোগে আক্রান্ত তামিম ইকবাল শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। অসুস্থ হয়ে পড়ার পর তাকে প্রথমে বিকেএসপি সংলগ্ন কেপিজে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ারে নিয়ে যাওয়া হয়। আজ বিকেলে তামিমকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে ম্যাচ খেলার সময় তামিম অসুস্থ বোধ করেন। কেপিজে হাসপাতালে তার হৃদপিণ্ডে একটি রিং লাগানো হয়েছিল। সেই সময় চিকিৎসকরা বলেছিলেন যে তামিমকে ৪৮ থেকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে থাকতে হবে। কেপিজে হাসপাতালে একদিন থাকার পর, তামিমকে এভারকেয়ারে আনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট