বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচির ডাক

আন্তর্জাতিক সমর্থন ও ন্যায়বিচারের দাবিতে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামিক বাহিনী ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে
আন্তর্জাতিক সমর্থন ও ন্যায়বিচারের দাবিতে ফিলিস্তিনের জাতীয় ও ইসলামিক বাহিনী ফিলিস্তিন জুড়ে সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে

ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী বয়কটের ডাক দিয়েছে। সংগঠনটি আগামীকাল (৭ এপ্রিল), সোমবার এই বয়কট পালনের আহ্বান জানিয়েছে, যা তারা ফিলিস্তিন সহ বিশ্বব্যাপী মানুষকে পালন করতে উৎসাহিত করেছে।

রবিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বিশ্বব্যাপী আওয়াজ ও ঐক্য উত্থাপনের উদ্দেশ্যে এই বয়কটের ডাক দেওয়া হয়েছে। একই সাথে, তারা ইসরায়েলি বাহিনীর ভয়াবহ নৃশংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ জোরদার করার আহ্বান জানিয়েছে।UNISON statement: In solidarity with Palestinian workers | Article, News |  News | UNISON National

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজায় বেসামরিক নাগরিক, নারী ও শিশু হত্যা করছে এবং লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করছে। এছাড়াও, ইসরায়েলি আগ্রাসন বন্ধে স্থানীয় ও আন্তর্জাতিক প্রচেষ্টা বৃদ্ধির গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে, পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ফিলিস্তিনিদের অধিকারের জন্য জবাবদিহিতা দাবি করা হয়েছে।

সূত্র: ওয়াফা নিউজ এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট