সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :

সিঙ্গাপুর থেকে ফিরে মির্জা ফখরুল কি বললেন ?

নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।’
নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার স্ত্রী চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরে এসেছেন। সোমবার সন্ধ্যায় তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমরা, সমগ্র জাতি আশা করি যে বাংলা নববর্ষ ১৪৩২ সমগ্র জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় আলোকিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। আমরা এটাই প্রত্যাশা করি। আমি মনে করি এই নতুন বৈশাখ আমাদের অতীতের সমস্ত ধুলো-বালি ও আবর্জনা উড়িয়ে সম্পূর্ণ নতুন একটি বাংলাদেশ তৈরি করবে।”

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “আমরা সবসময় বলেছি যে আলোচনা এবং ঐক্যের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে, আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে। আমরাও সফল হব।নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট