সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :

আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না: হাসনাত আবদুল্লাহ

জুলাই গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না
জুলাই গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না।’ হাসনাত বলেছেন, ‘অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের (সমঝোতা) রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ।’

আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ এসব কথা লিখেন। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, ‘যেদিন থেকে আমাদের আওয়ামীবিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের (আপস) রাজনীতির বিরোধিতাকে “শিষ্টাচারবহির্ভূত” বলা শুরু হয়েছে, সেদিন থেকেই আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। যাঁরা কম্প্রোমাইজের রাজনীতি করছেন, তাঁদের সতর্ক করছি=অতিশিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন। না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচারবহির্ভূত আচরণ। আমি শিষ্টাচারবহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না। সাবধান হয়ে যান।’

আজ ফেসবুকে আওয়ামী লীগ নেতা–কর্মীদের একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়েছে। আওয়ামী লীগের অনেক সমর্থক ওই ভিডিও ফেসবুকে শেয়ার করে লিখেছেন, রাজধানীর বাড্ডা এলাকায় স্থানীয় একজন সাবেক ছাত্রলীগ নেতার নেতৃত্বে ওই মিছিল হয়েছে। এরপর সন্ধ্যায় ফেসবুকে ওই পোস্ট দিয়েছেন হাসনাত আবদুল্লাহ।

ফেসবুক পোস্টে তিনি আসলে কাদের দিকে ইঙ্গিত করেছেন, কারা আপসের রাজনীতি করছেন, এ বিষয়ে জানতে একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘অনেকেই আপসের রাজনীতি করছেন। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আমি তাঁদের নাম প্রকাশ করব। জুলাই গণ–অভ্যুত্থানে মানুষের রক্তের সঙ্গে কোনো বেইমানি মেনে নেওয়া হবে না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট