মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :

দীপ্ত টিভির বার্তা বিভাগ বন্ধ নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা

আজ সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।
আজ সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশনের সংবাদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে টেলিভিশনটি।

এ বিষয়ে আজ সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সচিবালয়ে তথ্য উপদেষ্টা বলেন, ‘সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টিভি-কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।’

দীপ্ত টিভির স্ক্রলে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ‘অনিবার্য কারণবশত দীপ্ত টিভির সকল সংবাদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত।’ তবে কী কারণে দীপ্ত টিভি এ সিদ্ধান্ত নিয়েছে, তা জানায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট