সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কিছু নির্দেশনা

৬ মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ঢাকায় পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানে অবস্থান নিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানাবেন তারা। আজ, রবিবার দুপুর আড়াইটার পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই তথ্য জানান।

বিএনপি এবং এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কারা অবস্থান নেবেন এবং খালেদা জিয়াকে স্বাগত জানানোর সময় তারা কী করতে পারবেন এবং কী করতে পারবেন না, সে বিষয়ে আজকের সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী কিছু নির্দেশনা দেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে খালেদা জিয়ার আগামীকাল, ৫ মে (সোমবার) দেশে ফেরার কথা ছিল। কিন্তু তিনি আগামীকাল দেশে ফিরছেন না। একদিন পর ৬ মে (মঙ্গলবার) সকাল ১০:৩০ মিনিটে তিনি দেশে ফিরবেন। তিনি দেশে ফিরলে বিএনপি এবং এর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাবেন।

রুহুল কবির রিজভীর নির্দেশ অনুযায়ী, ঢাকা মহানগর উত্তর বিএনপি বিমানবন্দর থেকে লো মেরিডিয়ান হোটেলে অবস্থান করবে। ছাত্রদল লো মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত অবস্থান করবে। যুবদল খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত অবস্থান করবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি হোটেল রেডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত অবস্থান করবে। স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত অবস্থান করবে। কৃষক দল বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত অবস্থান করবে।

শ্রমিক দল বনানীর কাকলি মোড় থেকে শেরাটন হোটেল পর্যন্ত অবস্থান করবে। উলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত অবস্থান করবে। মুক্তিযোদ্ধা দল সহ সকল পেশাদার সংগঠন বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২ পর্যন্ত অবস্থান করবে। মহিলা দল গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড পর্যন্ত অবস্থান করবে। এবং বিভিন্ন জেলা থেকে আগত নেতা-কর্মীরা তাদের সুবিধাজনক স্থানে অবস্থান নেবেন।

রুহুল কবির রিজভী বলেন, সকল নেতা-কর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবেন। বিএনপি চেয়ারপারসনের গাড়ির সাথে মোটরসাইকেল থাকবে না। তাদের পায়ে হেঁটে যেতে দেওয়া হবে না। এ ছাড়া বিমানবন্দর এবং বিএনপি চেয়ারপারসনের বাসভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

বার্তা বিভাগ

Recent Posts

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব আশরোফা

ডেস্ক প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা…

9 hours ago

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

ডেস্ক প্রতিবেদক বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করেছে সরকার। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি…

9 hours ago

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ডেস্ক প্রতিবেদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল…

9 hours ago

আইআরজিসির দাবি : পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

বিশ্ব ডেস্ক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’…

9 hours ago

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ডেস্ক প্রতিবেদক ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩…

9 hours ago

কাদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় ?

ডেস্ক প্রতিবেদক দেশের সব ধরনের রেলসেবায় (মেট্রোরেলসহ) প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী…

9 hours ago

This website uses cookies.