ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে ‘উদ্বেগ’ প্রকাশ করেছে চীন। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানের জন্য দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবিসি রিপোর্ট।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে, ৭ মে ভোরে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থানে সামরিক হামলা চালায়, যার তীব্র প্রতিক্রিয়া পাকিস্তান থেকে পাওয়া গেছে।
এক প্রশ্নের জবাবে চীন বলেছে, ‘চীন আজ সকালে ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মনে করে। আমরা চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তারা উভয়ই চীনের প্রতিবেশী।
চীন সকল ধরণের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। আমরা উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর কল্যাণের জন্য কাজ করার, শান্ত থাকার, সংযম প্রদর্শন করার এবং পরিস্থিতি আরও জটিল করতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাই।’