মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কাশিমপুর মহিলা কারাগারে

সেলিনা-হায়াৎ-আইভী
সেলিনা-হায়াৎ-আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কারাগারটির জ্যেষ্ঠ জেল সুপার কাওয়ালিন নাহার। জেল সুপার জানান, আজ বেলা ২টার দিকে সেলিনা হায়াৎকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারে সেলিনা হায়াৎ আইভী

এর আগে আজ ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে হত্যা মামলায় গ্রেপ্তার সেলিনা হায়াৎকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, গত বছর জুলাইয়ের ছাত্র আন্দোলনে গুলিতে পোশাকশ্রমিক মিনারুল ইসলামের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সকাল ১০টার দিকে তাঁকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট