প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনূসকে ঈদ-উল-আজহার উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শুক্রবার (৬ জুন) বাংলাদেশে ভারতীয় দূতাবাসের মাধ্যমে শুভেচ্ছা বার্তাটি হস্তান্তর করা হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
তার শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, “এই পবিত্র উৎসব সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ এবং লক্ষ লক্ষ মুসলমান অত্যন্ত আনন্দ ও উৎসাহের সাথে উদযাপন করে। এটি আমাদের ত্যাগ, করুণা এবং ভ্রাতৃত্বের চিরন্তন মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অপরিহার্য।”