মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :

প্রধান উপদেষ্টা দেশে ফিরছেন

ডেস্ক রিপোর্ট

তিন দিনের সফর শেষে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বুধবার বিকেলে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

এর আগে, তিনি গত সোমবার দুপুর ২টায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান স্থানীয় সময় সন্ধ্যা ৭:৫০ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাকে গানের সালাম এবং গার্ড অফ অনার প্রদান করা হয়। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট