অনলাইন ডেস্ক
কর্তব্যে অবহেলার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি), মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) এবং ডিউটি অফিসার। এসি মেহেদী হাসানকে ডিএমপি সদর দপ্তরে এবং পরিদর্শক (অপারেশনস) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার সাব-ইন্সপেক্টর (এসআই) মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে। তিনি বলেন, “প্রশাসনিক কারণে তাদের ডিএমপি সদর দপ্তর এবং রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়েছে।”