বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের

এমপিওভুক্ত শিক্ষক
এমপিওভুক্ত শিক্ষক

ডেস্ক রিপোর্ট

দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা।

রবিবার সকাল ১০টায় মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। এতে সারাদেশ থেকে আসা বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন। এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণপ্রত্যাশী জোট এ কর্মসূচির আয়োজন করে।

দেশের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শিক্ষকরা ভোর থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এতে পল্টন থেকে হাইকোর্টের সামনের কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট