বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :

খালেদা জিয়ার অবস্থা ৩ দিন একই রকম, জানিয়েছেন ডা. জাহিদ

ডা. জাহিদ
ডা. জাহিদ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত তিন ধরে একই রকম আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, শারীরিক অবস্থার কোনো উন্নতি না হলেও উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন।

শনিবার রাতে রাজধানীল বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন এই চিকিৎসক।বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য তিনি। ডা. এ জেডএম জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য মর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা এখানে (হাসপাতালে) করা হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সৌদি আরব ও চীনের চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান। এ ছাড়া তারেক রহমানও সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ রাখছেন।

বিদেশে নেওয়ার বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিদেশ যাওয়ার বিষয়টি নির্ভর করছে সার্বিকভাবে ওনার শারীরিক সুস্থতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ও সুপারিশের ওপর। সেই সিদ্ধান্ত ও সুপারিশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে; আপনাদেরকে জানানো হবে। ডা. জাহিদ বলেন, চিকিৎসা দেওয়ার দায়িত্ব চিকিৎসকদের। তারা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন। ভালো করার মালিক আল্লাহ। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রোববার ঢাকায় বিএনপির সমাবেশ

এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে মায়ের চিকিৎসা কার্যক্রম তদারক করছেন। চিকিৎসকদের সঙ্গে, মেডিকেল বোর্ডের সদস্যদের দফায় দফায় কবা বলছেন। চিকিৎসা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেই লক্ষ্যে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন।এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও তিনশ রোগী চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা সেবা যেন ব্যাহত না হয়, সেজন্য হাসপাতালে দলীয় নেতাকর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানান ডা. জাহিদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট