বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :

ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন, হাসপাতালে ভর্তি ৬৩৬

ডেঙ্গু
ডেঙ্গু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৩৬ জন। রোববার (৩০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ জনে এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪০২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় যে পাঁচজন মারা গেছেন তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন চট্টগ্রাম বিভাগের ও একজন খুলনা বিভাগের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় যারা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৯৫ জন, ঢাকা বিভাগে ১১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪৫ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, রংপুর বিভাগে দুজন ও সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট