বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :

সংবাদমাধ্যমের শিরোনামে ইধিকা পাল

সিয়াম আহমেদের বিপরীতে নতুন একটি সিনেমায় অভিনয় করবেন টালিউড অভিনেত্রী ইধিকা পাল। এমন খবরে ছড়িয়ে পড়েছে ফিল্মপাড়ায়। সংবাদমাধ্যমের শিরোনামেও এসেছেন এ অভিনেত্রী। তবে মধ্যরাতেই সিয়ামের সঙ্গে জুটি বাঁধার গুঞ্জনে পানি ঢেলেছেন ইধিকা পাল।

ঢালিউড সিনেমাতে যুক্ত হওয়ার খবর শুনে যেন অনেকটা আকাশ থেকে পড়েন এই অভিনেত্রী। গুঞ্জন অস্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘কীভাবে গুঞ্জন ছড়িয়েছে জানি না। আমার কানেও এসেছে। সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে।’

তবে এর বেশি এখন পর্যন্ত আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ সিনেমা থেকে সাবিলা নূর সরে দাঁড়ানোর পর থেকে ইধিকার নাম শোনা যাচ্ছিল। প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বর থেকে ‘রাক্ষস’-এর শুটিং শুরু হবে। সবকিছু ঠিক থাকলে ‘বরবাদ’ সিনেমার নির্মাতা হৃদয়ের হাত ধরে প্রথমবার পর্দায় হাজির হতে পারেব ইধিক-সিয়াম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট