শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :

সাবেক মেয়র আইভীর জামিন না মঞ্জুর

আইভীর জামিন না মঞ্জুর
আইভীর জামিন না মঞ্জুর

নতুন করে শ্যোন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় । শুনানি শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আদালত না মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাড. আওলাদ হোসেন জানান, দুই মামলার এজাহারে সাবেক মেয়র আইভীর নাম না থাকলেও তার জামিন আবেদন নামঞ্জুর করেন। কিন্তু এর আগে বিভিন্ন সময় আদালত এই মামলায় এজহারে নাম না থাকা ১৯ জনের জামিন মঞ্জুর করেন।

একই মামলায় অন্য আসামিরা জামিন পেলেও তাকে জামিন না দেওয়ায় বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাবে বলে মন্তব্য করেছেন আইভীর আইনজীবী আওলাদ হোসেন। এ আদেশের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

আইনজীবী আরও জানান, হাইকোর্ট ইতোমধ্যে পাঁচটি মামলায় মেয়র আইভীকে জামিন দিলেও নতুন করে তাকে আরো ৫ মামলায় জড়ানো হয়। যেগুলোর কোনটাতেই তার নাম নেই। আজ ইয়াসিন হত্যা মামলার শুনানি হয়েছে, সেখানে স্পষ্টভাবে উল্লেখ আছে—শামীম ওসমান ও অয়ন ওসমানই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি করে তাকে হত্যা করেছে। এবং অপর মামলায় বলা হচ্ছে তিনি পুলিশের ওপর হামলা করেছে। কিন্তু সেই ঘটনার সময় আইভী পুলিশ কাস্টডিতে ছিলেন। এই মামলার এজাহারেও তার নাম নেই। তারপরেও পুলিশকে বাধা দেওয়ার অভিযোগে মামলাটিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা, দুটি হত্যাচেষ্টা মামলাসহ পৃথক পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট