শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :

মধ্যরাত থেকে মোবাইলে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

মোবাইলে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না
মোবাইলে এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না

অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন রাত পর্যন্ত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) একবারে সর্বোচ্চ ১ হাজার টাকা পাঠানো যাবে। ২৪ ঘণ্টায় পাঠানো যাবে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

এ সময়ে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন করা যাবে না। বিশেষ তদারকির মাধ্যমে যে কোনো অস্বাভাবিক লেনদেন হলে তাৎক্ষিকভাবে পাশ্ববর্তী থানায় রিপোর্ট করতে হবে। রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়, সব ব্যাংকে এটা পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমএফএস ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের (এনপিএসবি) আওতাধীন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের অপব্যবহার রোধে রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এমএফএস ব্যক্তিক হিসাবের সীমা নির্ধারণ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং (আইবিএফটি এর মাধ্যমে লেনদেন) সম্পূর্ণ বন্ধ থাকবে। এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলো নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মোতাবেক প্রয়োজনীয় সহযোগিতা দেবে। বর্ণিত সময়সীমার পর স্বাভাবিক লেনদেন যথারীতি পুনর্বহাল হবে।

বর্তমান নিয়মে– একটি এমএফএস হিসাব থেকে দিনে সর্বোচ্চ ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা পাঠানো যায়। একটি হিসাবে সর্বোচ্চ জমা রাখা যায় ৫ লাখ টাকা। দিনে যত বার খুশি লেনদেন করা যায়। এছাড়া এজেন্ট পয়েন্ট থেকে দৈনিক ৩০ হাজার এবং মাসে ২ লাখ টাকা উত্তোলন করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট