বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

জামায়াতের জন্ম নিয়ে যা বললেন রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রেসিডেন্ট জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে কুড়িগ্রাম-২ আসনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, জামায়াতের আমির যখন যেটা সুবিধা মনে করছেন, সেই পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য দিন-রাত কাজ করছেন। কিন্তু এই কাজের মধ্যে ধরা পড়ছে আসল চরিত্র।

রুহুল কবির রিজভী বলেন, ‘জিয়াউর রহমান না থাকলে জামায়াতে ইসলামীর জন্ম হতো না। বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারত না। বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেত না। অথচ আপনাদের কৃতজ্ঞতা বোধ নাই। জামায়াতের আমির সাক্ষাৎকারে বলেছেন, মেয়েরা এমপি হতে পারবে কিন্তু জামায়াতের আমির ও রাষ্ট্রের প্রধান হতে পারবে না। অথচ আপনারা বেগম খালেদা জিয়ার অধীনে মন্ত্রী হয়েছিলেন।’

তিনি আরও বলেন, তারা ক্ষমতায় থাকলে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস আদালত, রাজনৈতিক দল কোথাও ভালো কোনো পদ পাবে না। রিজভী বলেন, অনেক নির্যাতন করা হয়েছে বিএনপির ওপর। ধানের শীষে ভোট দিয়ে বিজয় হলে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় প্রতিবাদ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট