বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ভোটের মাঠে চিত্রনায়িকা শিমলা

চিত্রনায়িকা শিমলা

বিনোদন ডেস্ক

আর মাত্র দুই দিন পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন প্রচারণার উত্তাপ, ঠিক তখনই বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা শিমলাকে।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নামেন দেশের বেশ ক’জন তারকা শিল্পী। এ সময় শিমলার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদসহ অনেকে।

প্রচারণাকালে শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তারা।

এ সময় নায়িকা শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট