শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :

রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো

ডেস্ক প্রতিবেদন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। উচ্চ রেমিট্যান্স প্রবাহের কারণে বাজার থেকে ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক, ফলে রিজার্ভে ইতিবাচক ধারা তৈরি হয়েছে। মঙ্গলবার দিনশেষে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৫ বিলিয়ন ডলার। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরের প্রথম সপ্তাহে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়। এরপর ধারাবাহিকভাবে কমতে কমতে আওয়ামী লীগ সরকারের পতনের সময় রিজার্ভ নেমে আসে ২৫ দশমিক ৯২ বিলিয়ন ডলারে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বাজার থেকে আরও ৮ কোটি ৭০ লাখ ডলার কেনা হয়েছে। চলতি অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৫৪৭ কোটি ডলার কেনা হয়েছে। ডলার কেনার এ প্রবণতার ফলেই রিজার্ভে বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। সে সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এর আগে দেশের ইতিহাসে ২০২১ সালের আগস্টে প্রথমবারের মতো রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে। তবে অর্থপাচার বৃদ্ধি ও বিভিন্ন অর্থনৈতিক চাপে রিজার্ভ কমতে থাকে। আওয়ামী লীগ সরকারের পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ নেমে দাঁড়ায় ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট