শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :

ঋতু বদলে সর্দি-জ্বর : শরীরের সুস্থতায় কী খাবেন?

শরীরের সুস্থতায় কী খাবেন
শরীরের সুস্থতায় কী খাবেন

জীবনযাপন ডেস্ক

ঋতু পরির্বতনের সাথে সাথে নানা রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কা সবচেয়ে বেশি থাকে। বিশেষ করে দিনে গরম আর রাতে শিরশিরানি ঠান্ডার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই এই সময়ে অসুস্থতা প্রতিরোধে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে এমন খাবার বেছে নেওয়া উচিত। ঋতু পরিবর্তনের এই সন্ধিক্ষণে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরকে চনমনে রাখতে সাহায্য করবে। রোগ প্রতিরোধ ক্ষমতা সাময়িকভাবে দুর্বল হয়ে পড়লে নিচে উল্লিখিত রোগগুলো দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। যেমন— ভাইরাসজনিত জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যথা, মৌসুমী ফ্লু, তীব্র ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, সাইনাস সংক্রমণ, হাঁপানির সমস্যা বৃদ্ধি।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে যা খাবেন

১. ব্রোকলি

ব্রোকলি

ব্রোকলি

ব্রোকলি একটি ‘সুপারফুড’। এতে পটাশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। এছাড়া এতে প্রোটিন, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ, সি, ই ও কে পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরের ‘ফ্রি র‍্যাডিক্যালের’ বিরুদ্ধে লড়াই করে বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দেয়।

২. পালং শাক

পালং শাক

পালং শাক

সবুজ পাতার এই সবজিটি পুষ্টিগুণে ভরপুর। শীতকাল চলে গেলেও বাজারে এখন পালং শাক সহজলভ্য। এটি স্যুপ, তরকারি কিংবা স্মুদি হিসেবেও ডায়েটে রাখা যায়। পালং শাকে থাকা ম্যাগনেসিয়াম, ভিটামিন-ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট (বিটা-ক্যারোটিন) দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৩. কম চর্বিযুক্ত দই (লো-ফ্যাট ইয়োগার্ট)

কম চর্বিযুক্ত দই (লো-ফ্যাট ইয়োগার্ট)

কম চর্বিযুক্ত দই (লো-ফ্যাট ইয়োগার্ট)

দই খনিজ, প্রোটিন এবং প্রোবায়োটিকের চমৎকার উৎস। এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি ত্বরান্বিত করে হজম প্রক্রিয়া উন্নত করে। দইতে থাকা জিঙ্ক, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম ও ভিটামিন-ডি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখে।

৪. কমলালেবু

কমলালেবু

কমলালেবু

ভিটামিন-সি এর প্রধান উৎস কমলালেবু। শরীরকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে এটি দারুণ কার্যকর। এছাড়া কমলায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে।

৫. বিটরুট

বিটরুট

বিটরুট

বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন-সি, ফোলেট, পটাশিয়াম ও ফাইবার রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট