র্শীষ সংবাদ

কিভাবে বুঝবেন আপনার আত্মসম্মানবোধ কম?

জীবনযাপন ডেস্ক

নিজের স্বভাবের মধ্যে কিছু বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন, আপনার আসলে আত্মসম্মানবোধ কম। চলুন জেনে মিলিয়ে নেওয়া যাক-

১. ক্ষমা চাওয়া
বারবার অন্যের মন রক্ষার জন্য তার কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস আপনার আত্মসম্মানবোধের অভাবই তুলে ধরে। ক্ষমা চাওয়া অবশ্যই ভালো গুণ। কিন্তু অপরাধ না করেও ক্ষমা চাওয়ার অর্থ হলো আপনি মানসিকভাবে দুর্বল এবং নিজেকে সম্মান করেন না। যদি কারও ক্ষতি করে না থাকেন তাহলে ক্ষমা চাইবেন না। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের অবস্থানে অটল থাকুন।

২. অন্যকে খুশি করা
মানুষের মন রক্ষার জন্য সব সময় লেগে থাকা, এমনকি ক্লান্ত থাকলেও তাদের সব অনুরোধে হ্যাঁ বলার অভ্যাস? এর মাধ্যমে আপনি অন্যদের শেখাচ্ছেন যে আপনার কোনো নিজস্বতা নেই। যদি নিজেকে ভালোবাসেন তবে আপনার সীমাবদ্ধতাও মানুষকে বুঝতে দিন। সবার মন রক্ষা করার আপনার প্রয়োজন নেই।

৩. অসম্মান সহ্য করা
প্রাপ্তবয়স্কদের আত্মসম্মান এবং মানসিক নিয়ন্ত্রণের ওপর শৈশবের নির্যাতনের প্রভাব শীর্ষক ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে যে অপমানজনক আচরণ সহ্য করলে তা পরবর্তীতে নিজের প্রতি নেতিবাচকতা বাড়িয়ে দেয়। সেইসঙ্গে এটি মানসিক সমস্যা বাড়িয়ে তোলে। তাই আপনার সঙ্গে কেউ অসম্মানজনক আচরণ করলে তাকে সতর্ক করে দিন।

৪. নেতিবাচক কথা বলা
নিজেকে ক্রমাগত বোকা বা ব্যর্থ বলবেন না। এতে আপনার নিজেরই ক্ষতি হয়। নিজেকে ভালোবাসুন। যতটুকু যোগ্যতা আছে তা কাজে লাগান। কোনো ভুল করে ফেললে নিজেকে ক্ষমা করুন এবং ইতিবাচক চিন্তা করুন। নিজেই নিজের সবচেয়ে ভালো বন্ধু হয়ে যান।

৫. অন্যের প্রশংসা চাওয়া

সব সময় অন্যের প্রশংসা বা স্বীকৃতির জন্য মুখিয়ে থাকেন? এতে প্রমাণ হয় যে আপনার ভেতরে আস্থার অভাব রয়েছে। জার্নাল অফ পার্সোনালিটিতে কন্টিনজেন্ট সেলফ-এস্টিম অ্যান্ড লাইফ স্যাটিসফ্যাকশন: দ্য মেডিয়েটিং রোল অফ অথেনটিসিটি শীর্ষক ২০১৮ সালের একটি গবেষণায় দেখা গেছে যে, সব সময় অন্যের কাছে প্রশংসা বা স্বীকৃতি চাওয়ার স্বভাব মানসিক অস্থিরতা তৈরি করে, যা সত্যতা হ্রাসের মাধ্যমে সামগ্রিক সুস্থতা হ্রাস করে।

 

বার্তা বিভাগ

Recent Posts

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব আশরোফা

ডেস্ক প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা…

9 hours ago

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

ডেস্ক প্রতিবেদক বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করেছে সরকার। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি…

9 hours ago

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ডেস্ক প্রতিবেদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল…

9 hours ago

আইআরজিসির দাবি : পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

বিশ্ব ডেস্ক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’…

9 hours ago

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ডেস্ক প্রতিবেদক ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩…

9 hours ago

কাদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় ?

ডেস্ক প্রতিবেদক দেশের সব ধরনের রেলসেবায় (মেট্রোরেলসহ) প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী…

9 hours ago

This website uses cookies.