বিশ্ব ডেস্ক
ইরানের মিসাইল হামলায় সংযুক্ত আরব আমিরাতে তিনজন নিহত হয়েছেন। যারমধ্যে এক বাংলাদেশি রয়েছেন। বাকি দুজনের একজন নেপালি, আরেকজন পাকিস্তানি বলে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ শুরুর পর ইরান থেকে এখন পর্যন্ত ১৬৫টি ব্যালিস্টিক মিসাইল, দুটি ক্রুজ মিসাইল এবং ৫৪১টি ড্রোন ছোড়া হয়েছে।
আর যুদ্ধ শুরুর দ্বিতীয়দিন সকাল পর্যন্ত অন্তত ২০টি মিসাইল ছোড়া হয়েছে। যেগুলোর মধ্যে আটটি সমুদ্রে পড়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ক্রুজ মিসাইল এবং ৩১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু ২১টি ড্রোন বেসামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে।
অপরদিকে ১৬৫টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে ১৫২টি মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার দাবি করেছে দেশটি। আর বাকি ১৩টি সমুদ্রে পড়েছে। যার অর্থ আমিরাতে ইরানের কোনো মিসাইল সরাসরি আঘাত হানেনি বলে দাবি তাদের।
সূত্র: গালফ নিউজ