শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :

‘আসনবিহীন টিকিটধারী যাত্রী যেন এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান’

ডেস্ক প্রতিবেদক

নন-এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একইসঙ্গে আসনবিহীন টিকিটধারী কোনো যাত্রী যেন এসি কোচ বা প্রথম শ্রেণির আসনে ভ্রমণের সুযোগ না পান, তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (২ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়-এর জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী।

তিনি জানান, ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য রেলযাত্রা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও টিকিট কালোবাজারি প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সেখানে রেলপথ মন্ত্রী সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় টিকিটবিহীন যাত্রী শনাক্তকরণ, টিকিট কালোবাজারি প্রতিরোধ এবং ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে প্রয়োজনীয়সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে কমলাপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনের প্ল্যাটফর্মে টিকিটবিহীন যাত্রীদের প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page

প্রযুক্তি সহায়তায় রায়তাহোস্ট