জাতীয়

কাদের জন্য মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড় ?

ডেস্ক প্রতিবেদক

দেশের সব ধরনের রেলসেবায় (মেট্রোরেলসহ) প্রতিবন্ধী ব্যক্তি, শিক্ষার্থী এবং ৬৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান।

ভাড়া ছাড়ের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে বিশেষ অপশন রাখা হবে। ৬৫ বছরের বেশি বয়সীরা পরিচয়পত্র (আইডি কার্ড) দেখালে এই ছাড় পাবেন। এছাড়া ভ্রমণের সময় (অনবোর্ড) এবং টিকিট সংগ্রহের ক্ষেত্রে শিক্ষার্থী ও প্রতিবন্ধীদেরও সংশ্লিষ্ট পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।

প্রতিবন্ধীদের ক্ষেত্রে সমাজসেবা মন্ত্রণালয় থেকে দেওয়া কার্ডটি কার্যকর হবে। তবে বীর মুক্তিযোদ্ধারা এই সুবিধার আওতায় থাকবেন কি না, সে বিষয়ে আজ কোনো আলোচনা হয়নি বলে জানান মন্ত্রী।

রেলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, ‘আমরা রেলের সেবার মান ও গতি বৃদ্ধি করতে চাই। বর্তমানে চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি নতুন কিছু প্রকল্প নেওয়া হচ্ছে। এর ফলে রেল আরও শক্তিশালী, জনবান্ধব ও মানসম্মত হবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীচাপ সামলাতে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ (ইঞ্জিন) ব্যবহারের চেষ্টার কথা জানিয়ে তিনি বলেন, এটি সম্ভব হলে কোনো শিডিউল বিপর্যয় হবে না এবং অতিরিক্ত যাত্রী বহন করা সহজ হবে।

ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায়ের কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, বাস ও লঞ্চ মালিক সমিতির সঙ্গে বৈঠক হয়েছে। তারা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত টাকা না নেওয়ার অঙ্গীকার করেছেন। প্রশাসন এ বিষয়ে কঠোর নজরদারি করছে। বাস মালিকদের পক্ষ থেকে যাতায়াতের সময় সেতুর টোল মওকুফের একটি দাবি করা হয়েছে বলে তিনি জানান।

বার্তা বিভাগ

Recent Posts

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ে সহকারী প্রেস সচিব আশরোফা

ডেস্ক প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র তথ্য কর্মকর্তা আশরোফা…

8 hours ago

পুলিশের উচ্চপর্যায়ে রদবদল

ডেস্ক প্রতিবেদক বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে রদবদল করেছে সরকার। উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজন এবং অতিরিক্ত ডিআইজি…

8 hours ago

আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

ডেস্ক প্রতিবেদক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল…

8 hours ago

আইআরজিসির দাবি : পালিয়েছে রণতরী আব্রাহাম লিঙ্কন

বিশ্ব ডেস্ক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, ইরানের প্রতিশোধমূলক ‘ট্রু প্রমিজ ৪’…

8 hours ago

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

ডেস্ক প্রতিবেদক ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩…

8 hours ago

কাতার-দুবাইসহ বিমানের ছয় রুটের সব ফ্লাইট বাতিল

ডেস্ক প্রতিবেদক মধ্যপ্রাচ্যে চলমান উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে আগামী ৫ মার্চ পর্যন্ত নিজেদের…

8 hours ago

This website uses cookies.