🕑 ২:০২ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
ফুটবল

জয়ের পর ছোট ভাইকে জড়িয়ে ধরে ইয়ামালের আবেগঘন মুহূর্ত

নিউজ ডেস্ক | | ২২ বার পঠিত
জয়ের পর ছোট ভাইকে জড়িয়ে ধরে ইয়ামালের আবেগঘন মুহূর্ত
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমের ভিড়ে একটু স্বস্তির পরশ বুলিয়ে দেওয়ার মতো এক অসাধারণ মুহূর্ত উপহার দিলেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।


রোববার রোমাঞ্চকর ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারিয়ে স্পেন বিশ্বকাপ জেতার পর, ১৯ বছর বয়সী ইয়ামাল মেতে ওঠেন ছোট ভাই কেইনের সঙ্গে এক মিষ্টি উদযাপনে।


ক্লাব ফুটবলে বার্সেলোনার এই তারকা ও ২০২৪ সালের ইউরো জয়ীর জন্য এটি ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ শিরোপা।

ফাইনাল শেষে ফক্স স্পোর্টস সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে, যা দ্রুত ভক্তদের হৃদয় জয় করে নেয়।


ভিডিওতে দেখা যায়, মেটলাইফ স্টেডিয়ামের মাঠে গোলপোস্টের জালের একটি টুকরো হাতে নিয়ে ছুটছে ছোট্ট কেইন। আলোকচিত্রীদের ভিড় এড়িয়ে সে সোজা চলে আসে বড় ভাই লামিনের কাছে এবং জালটি তার দিকে ছুড়ে দেয়।

ঠিক তখনই ইয়ামাল দুই হাত বাড়িয়ে হাঁটু গেয়ে বসে পড়েন, আর কেইন দৌড়ে এসে সরাসরি তার বুকে ঝাঁপিয়ে পড়ে। পরম ভালোবাসায় ছোট ভাইকে জড়িয়ে ধরে  চুমু খান বার্সেলোনা তারকা।

ফাইনালে গোল না পেলেও পুরো টুর্নামেন্টে দারুণ ফর্মে ছিলেন ইয়ামাল। যদিও আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ তার একটি পেনাল্টি কিক প্রতিহত করেছিলেন। চলতি বছরের বসন্তে হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে উঠে কেপ ভার্দের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপে অভিষেক হয় তার। এরপর সৌদি আরবের বিপক্ষে নিজের প্রথম বিশ্বকাপ গোল করে ‘লা রোহা’দের ফাইনালে পৌঁছানোর পথে রাখেন দারুণ অবদান। পুরো টুর্নামেন্টজুড়েই গ্যালারিতে থেকে ভাই কেইন জুগিয়েছে বাড়তি অনুপ্রেরণা।


খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই একের পর এক রেকর্ড গড়ে চলেছেন এই তরুণ উইঙ্গার। ২০২৩ সালে বার্সেলোনার জার্সিতে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক, লা লিগায় সর্বকনিষ্ঠ একাদশে সুযোগ পাওয়া এবং সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি। পাশাপাশি স্পেনের জাতীয় দলের হয়েও সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক ও গোল করার অনন্য কীর্তি রয়েছে তার নামের পাশে।


প্রসঙ্গত, এবারের বিশ্বকাপ ফাইনালের আগে ২০০৭ সালের একটি দাতব্য প্রজেক্টের ছবি সামাজিক মাধ্যমে বেশ ঝড় তোলে। যেখানে দেখা যায়, তরুণ লিওনেল মেসি একুশ বছর আগে শিশু ইয়ামালকে গোসল করাচ্ছেন যা ফুটবল বিশ্বের কাছে যেন ভাগ্যের এক দারুণ ইশারা হয়ে ধরা দিয়েছে।