🕑 ২:০০ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
জাতীয়

একান্ত বৈঠকের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনায় তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৫৬ বার পঠিত
একান্ত বৈঠকের পর আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক আলোচনায় তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর দুই নেতার নেতৃত্বে উভয় দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের অংশগ্রহণে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দুই দেশের সম্পর্ক জোরদার এবং সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে দুই সরকারপ্রধানের একান্ত বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে মতবিনিময় হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাওয়া সড়কের দুই পাশে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা শোভা পায়।

রোববার (২১ জুন) রাত সাড়ে ৯টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে শাংগ্রি লা হোটেলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে তার পরিকল্পনা ও ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে প্রবাসীদের অবহিত করেন।