🕑 ৩:৪৬ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সারাদেশ

সন্তানসহ সুগন্ধা নদীতে মায়ের ঝাঁপ, স্থানীয়দের চেষ্টায় প্রাণরক্ষা

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৩৬ বার পঠিত
সন্তানসহ সুগন্ধা নদীতে মায়ের ঝাঁপ, স্থানীয়দের চেষ্টায় প্রাণরক্ষা
ছবি: সংগৃহীত

ঝালকাঠির নলছিটিতে পারিবারিক কলহের জেরে পাঁচ বছর বয়সী মেয়েকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিয়েছেন এক মা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক ও সাহসী তৎপরতায় মা ও শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।


শুক্রবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি ফেরিঘাট এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।


উদ্ধার হওয়া ওই নারীর নাম লাকি আক্তার। তিনি নলছিটি শহরের আদম আলীর ছেলে সাইদুল ইসলামের স্ত্রী ছিলেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, লাকি তার মেয়েকে নিয়ে নলছিটি ফেরিঘাট এলাকা থেকে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। বিষয়টি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে মা ও মেয়েকে জীবিত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।


লাকি আক্তার জানান, বিয়ের পর থেকেই স্বামীর সাথে তার কলহ লেগে থাকতো। কিছুদিন আগে তার স্বামীকে তিনি ডিভোর্স দেন। পরে মেয়েকে তার কাছ থেকে নেয়ার জন্য বিভিন্ন চাপ প্রয়োগ করা হয়। এ কারণে মানসিক হতাশায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।


তবে এ বিষয়ে সাইদুল ইসলামের কোনো মন্তব্য পাওয়া যায়নি।


নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান জানান, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মা ও শিশু বর্তমানে নিরাপদ রয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।