🕑 ৩:৪৬ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সারাদেশ

তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ২৭ বার পঠিত
তাবিজের প্রলোভনে নারীকে ধর্ষণের চেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজ দেওয়ার কথা বলে এক নারীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং পেশায় পল্লী চিকিৎসক।


স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক নানা সমস্যার কারণে ভুক্তভোগী নারীর সঙ্গে মাহাবুবের পরিচয় হয়। ওই নারী বিভিন্ন সময় তার কাছ থেকে তাবিজ নিতেন।


অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ভুক্তভোগী নারীর ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে তাকে (নারী) নিজের বাড়িতে ডেকে নেন মাহাবুব। ওইদিন সকালে স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন মাহাবুব। সন্ধ্যার পর ওই নারী তার বাড়িতে গেলে দুজন কিছু সময় ঘরের ভেতরে অবস্থান করেন। একপর্যায়ে ঘর থেকে নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাহাবুবকে আটক করে।


ভুক্তভোগী নারীর অভিযোগ, ঘরে নেওয়ার পর তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেছেন।


মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহসিন হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


উপজেলা জামায়াতের আমির মাওলানা সিরাজুল ইসলাম জানান, অভিযোগের বিষয়টি তার জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।


মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।