🕑 ২:০০ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
সারাদেশ

দুর্যোগে মানুষের পাশে সেনাবাহিনী, ফটিকছড়িতে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৩৫ বার পঠিত
দুর্যোগে মানুষের পাশে সেনাবাহিনী, ফটিকছড়িতে ত্রাণ বিতরণ
ছবি: সংগৃহীত

প্রাকৃতিক দুর্যোগসহ দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফটিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষ্মীছড়ি জোন।


গত ১৭ ও ১৮ জুলাই উপজেলার পূর্ব ভুজপুর, সুন্দরপুর ও বক্তপুর ইউনিয়নের মোট ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।


সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত প্রান্তিক মানুষের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে এই মানবিক সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।


বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, লবণসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্যসামগ্রী।

ত্রাণ বিতরণকালে সেনা কর্মকর্তারা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।


দুর্গম এলাকার মানুষের কষ্ট লাঘব, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর এই সময়োপযোগী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা।


তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর এমন মানবিক সহায়তা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে। এজন্য তারা লক্ষ্মীছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।