🕑 ২:৫২ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ শাহজালালে ইতালি প্রবাসীর হারানো সন্তানকে উদ্ধার করলো আনসার সদস্য তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ শাহজালালে ইতালি প্রবাসীর হারানো সন্তানকে উদ্ধার করলো আনসার সদস্য তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল
বিনোদন

পরীমণির কাছে সাকিব আল হাসানের হার!

বিনোদন প্রতিবেদক | | ২১ বার পঠিত
পরীমণির কাছে সাকিব আল হাসানের হার!
সাকিব আল হাসান ও পরীমণি

বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। অভিনয়ের পাশাপাশি সামাজিকমাধ্যমেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।


এবার ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকা সাকিব আল হাসানকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়েছেন এই অভিনেত্রী।

সোমবার (২৮ জুলাই) পরীমণি ও সাকিব আল হাসানের ফেসবুক পেজে দেখা যায়, পরীমণির পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখ, অন্যদিকে সাকিব আল হাসানের পেজে অনুসারী ১ কোটি ৬০ লাখ।


অর্থাৎ অনুসারীর সংখ্যায় পরীমণি এগিয়ে রয়েছেন প্রায় ১০ লাখের ব্যবধানে।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুক অনুসারীর সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছিলেন সাকিব আল হাসান।


ক্রিকেটীয় সাফল্য ও মাঠের বাইরের জনপ্রিয়তার কারণে দেশের সবচেয়ে বেশি অনুসরণ করা তারকাদের তালিকায় বরাবরই এগিয়ে ছিলেন তিনি। তবে এবার সেই অবস্থানে পরিবর্তন এসেছে।

সর্বশেষ দেখা পরিসংখ্যান অনুযায়ী, ১ কোটি ৭০ লাখ অনুসারী নিয়ে শীর্ষে উঠে এসেছেন পরীমণি। আর ১ কোটি ৬০ লাখ অনুসারী নিয়ে তার পরেই রয়েছেন সাকিব আল হাসান।


গত বছরও দুই তারকার ফেসবুক অনুসারীর সংখ্যা ছিল প্রায় কাছাকাছি। সময়ের সঙ্গে কখনো সাকিব, আবার কখনো পরীমণি এগিয়ে ছিলেন। তবে এবার ব্যবধানটা বেশ বড় হয়েছে। এক মিলিয়নের (১০ লাখ) ব্যবধানে সাকিবকে পেছনে ফেলে বাংলাদেশের তারকাদের মধ্যে ফেসবুকে সর্বাধিক অনুসারীর রেকর্ড নিজের করে নিয়েছেন পরীমণি।


অভিনেত্রীর ব্যক্তিজীবন, সিনেমা, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং নিয়মিত ফেসবুক পোস্ট নিয়ে ভক্তদের আগ্রহ বরাবরই চোখে পড়ার মতো। সবশেষ ফুটবল বিশ্বকাপ ২০২৬ নিয়ে সামাজিকমাধ্যমে তার সক্রিয় উপস্থিতি নজর কেড়েছে। এবার অনুসারীর সংখ্যায় তার প্রতিফলনও দেখা গেল।


অন্যদিকে, ক্রিকেট মাঠে বাংলাদেশের অন্যতম সফল ক্রিকেটার সাকিব আল হাসানের দীর্ঘদিনের জনপ্রিয়তাও প্রশ্নাতীত। তবে ফেসবুক অনুসারীর সংখ্যার এই লড়াইয়ে এবার তাকে ছাড়িয়ে গেলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি।