🕑 ২:৪৯ পূর্বাহ্ন, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ শাহজালালে ইতালি প্রবাসীর হারানো সন্তানকে উদ্ধার করলো আনসার সদস্য তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোর লাল কার্ড ভুল ছিল, স্বীকার করল আইএফএবি নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ করেন ফটোগ্রাফার নামিন, অতঃপর… পরীমণির কাছে সাকিব আল হাসানের হার! পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫ শুধুমাত্র সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার নেত্রকোনা পৌরসভায় প্রকল্পে সাশ্রয়ের নজির, সাশ্রয়ের ১ কোটি ৩৩ লাখ টাকার নতুন রাস্তা নির্মাণ, সরকারি কোষাগারে জমা ৫৯ লক্ষ শাহজালালে ইতালি প্রবাসীর হারানো সন্তানকে উদ্ধার করলো আনসার সদস্য তিন শর্তে লাইসেন্স ফিরে পেলো আদ্-দ্বীন হাসপাতাল
সারাদেশ

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

বিশেষ প্রতিবেদক | | ২৩ বার পঠিত
নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স
ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাপেক্স এই কূপের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। পরদিন বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে শুরু হয় খননকাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।

বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে কূপে গ্যাসের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে।

প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা গেলে গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত গভীরতা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নতন এই গ্যাসকূপ সফল হলে তা জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।