🕑 ২:০১ পূর্বাহ্ন, ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার
বিজ্ঞাপন
শিরোনাম :
এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক প্রশ্ন রাশেদ খাঁনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ২য় স্ত্রী দাবি করা কি জামায়াতের ফতোয়ায় ইসলামিক সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক রোনালদোর দেশ মাতাবেন মেসিভক্ত জায়েদ খান জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা নোয়াখালীতে প্রবাসীর দোকানঘর ভাঙচুর ও জমি দখল চেষ্টার অভিযোগ নোয়াখালীতে সরকারি জায়গা দখলের অভিযোগ, বিএনপির দুই নেতাকে শোকজ বিশ্বকাপ খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল যুবকের
শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ

নিজস্ব প্রতিবেদকনিজস্ব প্রতিবেদক | | ৪৩ বার পঠিত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে না আজ
  1. প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশের সিদ্ধান্ত থাকলেও তা থেকে সরে এসেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কারিগরি জটিলতার কারণে ফল প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন করে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে রোববার (১২ জুলাই)।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জাগো নিউজকে জানান, পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল পুরোপুরি প্রস্তুত করা সম্ভব হয়নি। এছাড়া কারিগরি কিছু জটিলতা দেখা দিয়েছে। এসব কারণে ফল প্রকাশের কার্যক্রম কিছুটা পিছিয়ে যাচ্ছে। বড় কোনো সমস্যা দেখা না দিলে আগামী রোববার (১২ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশিত হবে।


জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) শাহীনা ফেরদৌসী বলেন, বৃত্তি পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুর দিকে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। দিনক্ষণ চূড়ান্ত হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

জানা যায়, গত ১ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ৯ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সেখানে ৯ জুলাই সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়। সে অনুযায়ী ফল প্রস্তুতের কাজ করছিল অধিদপ্তর।


গত ৬ জুলাই অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক (সংস্থাপন) এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছিলেন, ফলাফল প্রকাশের কাজ প্রায় শেষ হয়েছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।


গত ১৫ এপ্রিল বাংলা বিষয়ের পরীক্ষার মধ্যদিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা দিয়ে শেষ হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে পাঁচ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।


এদিকে, পরীক্ষা শেষ হওয়ার পর চার দফা সম্ভাব্য সময় জানিয়েও প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রথমে কথা ছিল মে মাসের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে। পরে তা পিছিয়ে ঈদের আগে এবং ঈদের পরে দুই দফা সম্ভাব্য সময় দেওয়া হয়।


তাতেও ব্যর্থ হয়ে জুন মাসের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিলেন অধিদপ্তরের কর্মকর্তারা। বেশ জোর দিয়ে সে দফায় সময় ঘোষণা করলেও ফের ব্যর্থ হয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।


জুন মাসের পর জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করে অধিদপ্তর। এরপর আসে ৯ জুলাইয়ের সিদ্ধান্ত। তাতেও ব্যর্থ হলো অধিদপ্তর। এবার ১২ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য দিন ঠিক করেছেন তারা।